বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারের আশুলিয়ায় ৮ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় ৮ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ায় ভুয়া চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ আগস্ট বৃহস্পতিবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার বিপরীত পার্শ্বে বিশ্বাস টাওয়ারের ৫ম তলায় শাহী ডিজিটাল গ্রুপের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে ।

এ সময় এস.ডি ফাউন্ডেশন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৮সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রমজান আলী রাজু(৪৯), মোঃ ইউনুছ আলী (৫১), কাজী শিলন(৩৫), মোঃ আশরাফুল আলম(৫২), মোঃ আলামীন হোসেন(২২),মোঃ রফিকুল ইসলাম(৫০), মোঃ সোহাগ কবির(২২) ও এবি এম মাহবুবুর রহমান(৫০) ।

ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের ৮টি সাদা রংয়ের টি শার্ট, ১টি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এস.ডি সিকিউরিটি এর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি,২টি ওয়াকিটকি,১৫টি কার্ড ঝুলানোর ফিতাসহ Shahi Digital Group, SD Security Ltd, SD Outsourcing Ltd, SD Foundation ও SD tv লেখা সংবলিত ১টি কার্ড ও বক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি শুধুমাত্র ফেসবুক আইডির মাধ্যমে “এসডি টিভি” নামে সরকারী নিবন্ধন বা নিজস্ব ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও “দৈনিক জয় সংবাদ” নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক ভুক্তভোগীদের কাছ থেকে সবমিলিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com