বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ১৩ হাজার ইয়াবা মিলল মাইক্রোবাসে

গাজীপুরে ১৩ হাজার ইয়াবা মিলল মাইক্রোবাসে

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২১ আগস্ট) সকালে র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

আটকরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ থানার পুরকাস্তাপুর এলাকার তারা মিয়ার ছেলে রফিক আহমেদ (৩৫) এবং একই থানার লখনবন্দ এলাকার অমূল্য মালাকারের ছেলে অঞ্জন মালাকার (৩৬)।

ওই র‌্যাব কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোঘরখাল এলাকায় একটি নোহা মাইক্রেবাস তল্লাশি করে ১৩ হাজার ৬৮০ পিছ ইয়াবা জব্দ করে দুইজনকে আটক করা হয়।

এ সময় মাইক্রোস, ৫টি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২১৫ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com