বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে দুই চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাবের হাতে দুই চাঁদাবাজ গ্রেফতার


নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও ঘাট সংলগ্ন খবির উদ্দিন ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে (২০আগস্ট)বৃহস্পতিবার বিকালের সময় পাকা রাস্তার উপর চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে মোঃ তহিদুল ইসলাম পিয়াস (২৮) মোঃ পারভেজ হোসেন দীন ইসলাম (২৬) নামে দুই জন চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য’কে হাতে-নাতে গ্রেফতার র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল।

এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ২,৬৪৫/- টাকা, ০৩টি চাঁদা আদায়ের রশিদ বহি ও ০১টি চাঁদা আদায়ের রেজিষ্টার উদ্ধার করা হয়।


জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক থামিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি ট্রাক থেকে ১০০/- টাকা থেকে ১৫০/- টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

আরো জানা যায়, দীর্ঘদিন ধরে মাজহারুল ইসলাম সুমনের নেতৃত্বে তারা পরস্পর যোগসাজশে সিদ্ধিরগঞ্জের এসও ঘাট এলাকায় চলাচলরত ভারী পণ্য বোঝাই ট্রাক ড্রাইভার ও হেলপারদের নিকট হতে গুরতর আঘাত ও ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয় এরূপ অপতৎপরতা পূর্বে হতে করে আসছে মর্মে স্বীকার করে।এ সকল চাঁদাবাজদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। চাঁদাবাজি বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com