বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে, আহত – ১৩

পীরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে, আহত – ১৩


রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত এক সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয়পক্ষের ১৩ জন আহত হয়েছে । আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।

আজ বৃহষ্পতিবার সকাল ১০ টায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুরের করতোয়ার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উক্ত চরের ১ একর বিবাদমান জমির দখল করাকে কেন্দ্র করে ওই এলাকার আব্দুল মজিদ ও আব্দুর
বারীর লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো । ঘটনার দিন সকালে আব্দুল মজিদ লোকজনসহ ওই জমির

দখল নিতে গেলে আব্দুর বারী ও তার লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে
উভয় পক্ষের ১৩ জন আহত হয় ।

আহতরা হলো- ইউপি সদস্য -শাহানুর আলম (৪২), জাহাঙ্গীর আলম ( ৩০), আবু তাহের ( ৪৫), খোরশেদ ( ৩৬), মজিদ (৪৮), ইয়াকুব ( ৩৮), আব্দুর বারী ( ৪৬), শাজাহান ( ৩৯), মিস্টার আলী (৫৫), আরিফুল ( ২৮), আব্দুর রহমান ( ৫৯), মাকসুদা বেগম ( ৩০)ও নবম
শ্রেণীর ছাত্র আল মাসুম।

আহতদের মধ্যে ইউপি সদস্য শাহানুর , আবু তাহের ও আব্দুর রহমানকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় হোসেন পুর এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে ।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র বলেন,এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি ।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com