বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠিতে আমাবস্যার প্রভাবে বেড়েছে পানি প্লাবিত হয়েছে নিম্মাঞ্চল

ঝালকাঠিতে আমাবস্যার প্রভাবে বেড়েছে পানি প্লাবিত হয়েছে নিম্মাঞ্চল


আমাবস্যার প্রভাবে বেড়েছে ঝালকাঠির নদ নদীর পানি। ২দিন যাবত বিপদসীমার উপর দিয়ে বইছে এ জেলার সুগন্ধা, বিশখালী এবং হলতা নদীর পানি। বিশেষজ্ঞরা বলছেন আমাবস্যা কেটে গেলে স্বাভাবিক হয়ে যাবে নদ নদীর পানি।

কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে নিম্মঞ্চল, ডুবে গেছে বীজতলাসহ ফসলী জমি, পানিবন্দি হয়ে পরেছে নদীর তীরবর্তী এলাকার হাজারো মানুষ। আমাবস্যার প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধির সাথে সাথে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানির চাপ অনেকটাই বেশি।

স্বাভাবিক জোয়ারের চেয়ে এ জেলার ৩ টি প্রধান নদীর পানি ৪ থেকে ৫ ফুট উচ্ছতায় রয়েছে। নদীতে অতিরিক্ত মাত্রায় স্রোত থাকায় এপার ওপার যাত্রীবাহী খেয়া পাড়াপারেও ব্যাঘাত ঘটছে। এদিকে ঝালকাঠি জেলা ও ৪ টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্মাঞ্চলে পানিবন্দি হয়ে আটকে থাকা মানুষের খোঁজ খবর নেয়া হয়েছে।

পানির চাপ অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকলে নিম্মাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে জেলা ও উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com