বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার কুপতলায় জমি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

গাইবান্ধার কুপতলায় জমি সংক্রান্ত জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

গাইবান্ধার সদরে কুপতলায় জমিজমার বিরোধের জের ধরে বাড়িঘর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এবিষয়ে ওয়াহেদুল বাদী হয়ে সদর থানায় এজাহার দাখিল করেছেন।

এজাহার সুত্রে জানা যায় গাইবান্ধার সদর থানার কুপতলা ইউনিয়নের চাপাদহ পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র ওয়াহেদুল মিয়া গঙ্গদের সাথে একই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আব্দুর রাজ্জাক মিয়া গঙ্গদের মাঝে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।


এরই জের ধরে গত ১৭/০৮/২০২০ বিকাল ৩.০০ ঘটিকায় ওয়াহেদুলগঙ্গদের বসতবাড়িতে আব্দুর রাজ্জাকগঙ্গরা ১৫/১৬ জন অজ্ঞাত সন্ত্রাসীসহ অনধিকার প্রবেশ করে বিল্ডিং বাড়িসহ টিনসেটের ৭টি বাড়িঘর,আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৬০০০০০/ (ছয়লক্ষ) টাকার ক্ষতিসাধন করে এবং নগদ অর্থসহ আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।

বাঁধা দেওয়ায় ফরিদা বেগম মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছে। ঘটনার শোরগোল শব্দে এলাকাবাসী এগিয়ে আসিলে রাজ্জাকগঙ্গরা ঘটনাস্থল ত্যাগ করে।

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন- কুপতলা ইউনিয়নের ওয়াহেদুল নামে একজন বাড়িঘর ভাংচুরসহ অর্থ লুটপাটের এজাহার দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com