বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে মাছ কেনার তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত -১০

নবীনগরে মাছ কেনার তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে আহত -১০

ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে মাছ কেনার তুচ্ছ ঘটনা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০আগষ্ট) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় (৯ নং ওয়ার্ড) এ ঘটনা ঘটে।


সংঘর্ষে গুরুতর আহত নুরুজ্জামান এবং আলম মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।


জানা গেছে, ওই এলাকার এতিমখানা গেইট থেকে মাছ কেনা নিয়ে দুই ব্যক্তির মাঝে তর্কবিতর্ক, শেষে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ওই দুই ব্যক্তির লোকজন এ নিয়েই সংঘর্ষ বাধায়।
এলাকাবাসী জানায়,এদের মাঝে পুর্ব শত্রুতাও ছিলো যা এক্ষেত্রে ইন্ধন যুগিয়েছে।
এলাকাবাসী আরো জানায়, উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার মন মিয়া, জয়নাল, রহিম, মুখলেছ, রহিছ মিয়া সহ প্রতিবেশী আলম মিয়া এবং নুরুজ্জামান এর মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এ দুই গ্রুপ এর আগেও চলতি মাসের শুরুর দিকে সংঘাতে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশের বাধায় পন্ড হয়।
এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ও সেকেন্ড অফিসার জসিম উদ্দিন আহতদের সাথে কথা বলেন।


ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ধারণা করা হচ্ছে, যে কোন মহুর্তে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়াতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com