বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে চার শতাধিক মা পেলেন ‘মাদার সহায়তা’

বোয়ালমারীতে চার শতাধিক মা পেলেন ‘মাদার সহায়তা’


ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার চার শতাধিক মা পেলেন বার্ষিক দশ হাজার টাকার ‘মাদার সহায়তা’ ভাতা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ নামক প্রকল্পের অধীন এই সহায়তা প্রদান করেন।

পৌরসভার ১০ টি ওয়ার্ডের ৪শ ৬০ জন হতদরিদ্র ও ভূমিহীন ভাতা গ্রহণকারীর মধ্যে মাসিক ৮শ টাকা করে এক বছরের ৯ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।

তিনদিন ব্যাপী ভাতা প্রদানের শেষ দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন এই ভাতা প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী।


উল্লেখ্য, ২০১৭ সাল থেকে আওয়ামীলীগ সরকার হতদরিদ্র ও ভূমিহীন পরিবারের ১ম অথবা ২য় শিশু সন্তানের ক্ষেত্রে ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’

নামক প্রকল্পের অধীন মাসিক ৮০০ টাকা করে তিন বছর ভাতা প্রদান করার কর্মসূচি গ্রহণ করেন। ইউনিয়ন পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ৮৪ জনকে এই কর্মসূচির আওতায় ভাতা প্রদান করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com