বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোবাইল কোর্ট অভিযানে বরিশাল সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস

মোবাইল কোর্ট অভিযানে বরিশাল সদর উপজেলা এ্যাসিল্যান্ডের নেতৃত্বে দুটি অবৈধ ড্রেজার ধ্বংস

জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৯ আগস্ট বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন এর চর নেহালগঞ্জ, চাষি পতাং আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন সহকারী কমিশনার ভুমি এসময় ড্রেজার কোন মালিক পাওয়া যাইনি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করেন সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ।

অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। গত ৪ মাসে অভিযান চালিয়ে ৮ টি ড্রেজার জব্দ ৩ জনকে কারাদণ্ড ১ লক্ষ ২০ হাজারটাকা জরিমানা করা হয়। এরই ধারাবাহিকতায় আজ ঐ ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম।

এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বন্দর থানা পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com