শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ধোনি কি টি-২০ বিশ্বকাপ খেলবেন?

ধোনি কি টি-২০ বিশ্বকাপ খেলবেন?

ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদীর অনুরোধ কি মহেনদ্র সিং ধোনি রাখবেন? খেলবেন, টি-২০ বিশ্বকাপ?
এমনটাই অবশ্য আশা করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, যাঁকে “রাওয়ালপিন্ডি এক্সপ্রেস” বলে ডাকা হয়, সেই শোয়েব আখতার৷
আজ তিনি এক বিদেশি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেন যে, কে বলতে পারে, ভারতের প্রধানমন্ত্রী নরেনদ্র মোদী আগামীতে ধোনিকে আবার খেলায় ফেরা এবং টি-২০ বিশ্বকাপে ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবেন না?


ঠিক যেমনটি ঘটেছিল ১৯৮৭ সালে৷ সেইসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী জেনারেল জিয়াউল হক নিজে তৎকালীন শ্রেষ্ঠ ক্রিকেটার ও ক্যাপটেন ইমরান খানকে অবসর না নিয়ে, খেলা চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন৷ এবং তাঁর কথার মান্যতা দিয়ে, ইমরান আবার
ক্রিকেট-জগতে ফিরে আসেন৷ তারই ফলশ্রুতি হিসেবে ১৯৯২ সালে ইমরানের নেতৃত্বে ক্রিকেটে বিশ্বকাপ জেতে পাকিস্তান৷


এ’ছাড়াও এক টুইটার বার্তায় শোয়েব আখতার লিখেছেন, ক্রিকেটের ইতিহাসে এম এস্ ধোনির নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে৷ তিনি এমন একজন মানুষ, যিনি ক্রিকেট খেলার ধরণটাই বদলে দিয়েছিলেন৷ অমন ঠান্ডা মাথার ক্যাপটেন খুবই কম দেখা যায়৷ বিশেষতঃ, আর্ন্তজাতিক ক্রিকেটে৷
শোয়েব আরও বলেন যে, তাঁর দৃঢ় বিশ্বাস, ধোনিকে তাঁর ভক্তরা যতটা মন থেকে ভালবাসেন, তাতে তিনি টি-২০ বিশ্বকাপ খেললে,

তাঁরা যথেষ্ট অভিভূত হবেন৷ উল্লাসে ফেটে পড়বে ভারত থেকে গোটা বিশ্ব৷
এছাড়াও শোয়েব আখতারের আশা, ধোনির ফেয়ারওয়েল ম্যাচে ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড (বিসিসিআই) এই অন্যতম বিশ্বসেরা ক্রিকেটারকে যোগ্য সম্মান দেবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com