বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে স্বাস্থ্য বিধি না মানায় ও ওজনে কম দেওয়া ব্যবসায়ীদের জরিমানা

বোয়ালমারীতে স্বাস্থ্য বিধি না মানায় ও ওজনে কম দেওয়া ব্যবসায়ীদের জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে, মাস্ক না ব্যবহারের জন্য এবং মাছের ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৫জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯-০৮-২০) সকালে বোয়ালমারী বাজারে লিটু রায় ও প্রমল সরকারসহ মোট ৫জনকে ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

দন্ডবিধি ২০১৮ এর ৩২(১)/৪৮, ২৯/৪৬, ১৮৬০ এর ১৮৮, ধারায় জরিমানা করা হয়।
এছাড়া একই দিনে সোতাশী গ্রামের বাইজিদ বেকারীকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ২৫ (১)/ ৪১ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝটন চন্দ জানান, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তারপরও মানুষের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পড়া সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছেন না। মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরা এবং ব্যবসা করছে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সকল ব্যাবসায়ীকে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com