বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলা টিভির রংপুর প্রতিনিধি বাঁধনের জামিন মঞ্জুর

বাংলা টিভির রংপুর প্রতিনিধি বাঁধনের জামিন মঞ্জুর

রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর মামলায় বাংলাটিভির রংপুর প্রতিনিধি ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য রাফাত হোসেন বাঁধনের জামিন মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক তার জামিন মঞ্জুর করেন।

রংপুর মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর নাজমুল আলম জানান, রংপুর সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে এলাহী ফুলুর দায়েরকরা মামলায় বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ জামিন আবেদন করেন বাংলাটিভির রংপুর প্রতিনিধি রাফাত হোসেন বাঁধন। শুনানী শেষে আদালতের বিচারক দেলওয়ার হোসেন তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার বাঁধনের পিতাসহ আরও ৩ জনকে জামিন দিয়েছিলেন আদালত। সেই দিন বাঁধনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল।

গত ৮ আগস্ট রাত পৌনে আটটার দিকে রংপুর মহানগরীর ৩ নং চেক পোস্টে সাংবাদিক বাঁধনের পিতা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের মালিকানাধীন বাঁধন ট্রেডার্সের বকেয়া টাকা চাওয়ায় প্রথমে বাঁধনের পিতাকে মারধোর শুরু করে স্থাণীয় কাউন্সিলর ফুলু,পুত্র শাওন, সজল, আকিফুলসহ একদল সশস্ত্র সন্ত্রাসী। এ খবর শুনে সেখানে সাংবাদিক বাঁধন উপস্থিত হলে তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বাঁধন ট্রেডার্স ভাঙচুর ছাড়াও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের দ্বারা পরিচালিত কনফিডেন্টস সেভিং এন্ড ডেবিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সমবায় নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। গুরুতর আহত অবস্থায় বাঁধন ও তার পিতাকে পুলিশের সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় তার সহকর্মী ও স্থাণীয়রা। পরে বাঁধন বাদি হয়ে কাউন্সিলর ফুলু ও হামলাকারীদের নামে ৯ আগস্ট মামলা করেন। কিন্তু পুলিশ হামলাকারীদের গ্রেফতার করেনি।

উল্টো ১০ আগস্ট হামলাকারী কাউন্সিলর ফুলু বাদি হয়ে উল্টো সাংবাদিক বাঁধন, তার পিতা ও কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নামে মিথ্যা মামলা করেন। পুলিশ কোন ধরনের তদন্ত ছাড়াই সেই মামলাটি গ্রহন করেন। সেই মামলায় আদালতে বৃহস্পতিবার জামিন প্রার্থনা করলে আদালত বাঁধনের জামিন না মঞ্জুর করেছিলেন।

অন্যদিকে ওই ঘটনায় কনফিডেন্টস সেভিং এন্ড ডেবিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড তাদের প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাটের বিষয়ে সমিতির সভাপতি বাদি হয়ে ঘটনার পরের দিনই একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত সেই মামলা গ্রহন করেনি পুলিশ।

এ বিষয়ে রংপুরে কর্তব্যরত সাংবাদিক সমাজের সদস্য সচিব ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম রাজু বলেছেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। বাঁধনের জামিন হওয়ায় আমরা আদলতের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, সাংবাদিক বাঁধনের ওপর হামলার ঘটনায় সাংবাদিকরা ক্ষুব্ধ ও মর্মাহত। জামিনে না থাকা হামলাকারীদের গ্রেফতার এবং অপরাপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্বা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট্ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ জানিয়েছেন, সমিতির মামলাটি তদন্ত কর রেকর্ড করার নির্দেশনা দেয়া হয়েছে। বাঁধনের মামলায় কাউন্সিলরের জামিন মঞ্জুর হয়েছে। অপর আসামী কাউন্সিলর পুত্রকে গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com