মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ইউনাইটেডে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, এক সপ্তাহ পর মামলা

ইউনাইটেডে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু, এক সপ্তাহ পর মামলা

রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজনের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এক সপ্তাহ পর মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার রাতে স্বজন হারানো একটি পরিবার মামলাটি দায়ের করে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

কামরুজ্জামান বলেন, ‘রোনাল্ড গোমেজ নামের এক ব্যক্তি আজ রাত সাড়ে ৯টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। রোনাল্ডের পরিবারের একজন বৃদ্ধা ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মারা গিয়েছিলেন।

ওসি আরো বলেন, ‘মামলার বাদী হাসপাতালটির বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করেছেন। মামলা হয়েছে, এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। পরবর্তী সময়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।’

ওই দিন ইউনাইটেড হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন পাঁচজন রোগী৷ তাঁরা হলেন- রিয়াজুল আলম (৪৫), খোদেজা বেগম (৭০), ভেরুন এন্থনি পল (৭৪), মো. মনির হোসেন (৭৫) ও মো. মাহাবুব (৫০)।পাঁচজনের মধ্যে তিনজনের করোনা পজিটিভ আর দুজনের করোনা নেগেটিভ ছিল।

গত ২৭ মে (বুধবার) রাত ১০টার দিকে হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের প্রধান গেটের বাইরে পাঁচ শয্যাবিশিষ্ট এই আইসোলেশন ইউনিট তৈরি করেছিল কর্তৃপক্ষ।ঘটনার রাতে ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাগুফা আনোয়ার এনটিভি অনলাইনকে জানিয়েছেন, পাঁচজনই করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছিলেন। শটসার্কিট থেকে লাগা আগুন বাতাসের তীব্রতায় সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে চারিদিকে। এই পরিস্থিতিতে ওই পাঁচ রোগীর কেউ-ই আইসোলেশন ইউনিট থেকে বের হতে পারেননি। ফলে আগুনের লেলিহানে দাউদাউ করে পুড়ে মরতে হয় তাঁদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com