রবিবার, ২১ Jun ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের

১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা হবে তামিম-মুশফিকদের


শ্রীলংকা সফরের জন্য ক্যাম্প শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দেে করোনা পরীক্ষা করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান আগামী ১৮ সেপ্টেম্বর করোনা পরীক্ষা করা হবে।
শ্রীলংকা সফরকে সামনে রেখে আজ নির্বাচকদের সাথে বৈঠকে বসেছিলেন আকরাম।

বৈঠক শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের এমটাই জানিয়েছেন তিনি।
আকরাম খান জানান, খেলোয়াড়দের স্বাস্থ্য-সুরক্ষা নিয়ে বেশ সর্তক শ্রীলংকা ক্রিকেট বোর্ড। তাই ২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরুর আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের একবার করোনা পরীক্ষা করানো হবে। এরপর ক্যাম্প শুরুর দিন এবং শ্রীলংকা যাবার আগেও খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হবে। এরপর লংকায় গিয়েও কয়েক ধাপে করোনা পরীক্ষা করানো হবে তামিম-মুশফিকদের।


আকরাম বলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ড করোনা নিয়ে খুব সতর্ক। এ জন্য আমরাও আগে পরীক্ষা করাচ্ছি। সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং বার-বার পরীক্ষা করানো হবে। আগামী ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের বাড়িতে গিয়ে কোভিড পরীক্ষা করা হবে। ২১ তারিখ ক্যাম্প শুরুর আগে এবং শ্রীলংকা যাওয়ার আগে আরও দু’বার করোনা পরীক্ষা হবে। আবার শ্রীলংকা গিয়েও করোনা পরীক্ষা করা হবে। শ্রীলংকা বোর্ডও বার-বার করোনা টেস্ট করাবে।’
গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। এরপর ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ড শেষে করোনার কারনে দেশে ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ হয়ে যায়।


আর করোনার কারণে বেশ কিছু সিরিজও স্থগিত হয়ে যায় বাংলাদেশের। গত এপ্রিলে তৃতীয় পর্যায়ের পাকিস্তান সফর, মে মাসে আয়ারল্যান্ড, জুলাইয়ে শ্রীলংকা সফর, জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, চলমান মাসে নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর স্থগিত হয়।
তবে সব কিছু ঠিক-ঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

২৪ অক্টোবর থেকে প্রথম টেস্ট শুরুর কথা রয়েছে।
শ্রীলংকায় করোনা পরিস্থিতি বেশ ভালো হওয়ায় বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছিলো শ্রীলংকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com