বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হত্যাকারীদের আশ্রয়ের অভিযোগে খালেদা জিয়ার বিচার করতে হবে: নিখিল।

হত্যাকারীদের আশ্রয়ের অভিযোগে খালেদা জিয়ার বিচার করতে হবে: নিখিল।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতার জন্য জিয়াউর রহমানকে মরণোত্তর ও তার স্ত্রী খালেদা জিয়াকে বিচারের আওতায় আনতে হবে। এটা এখন সর্বস্তরের মানুষের সময়ের দাবিতে পরিণত হয়েছে।

যুবলীগের প্রতিটি নেতাকর্মী মানুষের এ দাবির সঙ্গে রাজপথে সোচ্চার থাকবে। সোমবার ২০০৫ সালের ১৭ আগস্টে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, সোহরাব হোসেন স্বপন, হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, মাহবুবুর রহমান পলাশ, মোরসালীন আহমেদ প্রমুখ।

শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের ফুফাতো বোনের স্বামী হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

একই দিন রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর উত্তর যুবলীগ সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে। মহানগর উত্তর যুবলীগের সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাইনুল হোসেন খান নিখিল, আসাদুল হক আসাদ, জাফর ইকবাল, সাব্বির আলম লিটু, তাসবিরুল হক অনু, আলতাফ হোসেন, শরিফুল ইসলাম দুর্জয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com