বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনসহ স্থাপনার নিলাম প্রক্রিয়া স্থগিতের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনসহ স্থাপনার নিলাম প্রক্রিয়া স্থগিতের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী

আজ মঙ্গলবার সকাল এগারোটায় পৃথক দুই স্থানে একই দাবীতে কামারজানী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে এবং দুপুর দেড়টায় কামারজানী বন্দরের প্রানকেন্দ্রে এলাকার সকল শ্রেনী ও পেশার মানুষের অংশগ্রহনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্যে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা-কামারজানী ইউনিয়নের গোঘাট গ্রামে অবস্থিত ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনটি নদী ভাঙন ঝুঁকিমুক্ত হওয়ায় ভবন নিলাম প্রক্রিয়া স্থগিত করার জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে অনুরোধ জানিয়েছেন।

বক্তারা জানান, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনসহ স্থাপনা অবস্থান থেকে নদীর দুরত্ব ২০ মিটার এবং ওই স্থানে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা সর্বশক্তি নিয়োগ করে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম অব্যাহত রেখেছেন।

জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করায় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নদী ভাঙন ঝুঁকিমুক্ত হয়েছে। তাই উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনসহ স্থাপনার নিলাম প্রক্রিয়া স্থগিত এবং স্বাভাবিক নিয়মে স্বাস্থ্য সেবা প্রদানের আহবান জানান।
এলাকার সকল শ্রেনী ও পেশার মানুষের অংশগ্রহনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্যে রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম শামছুল হুদা বাবলু,কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, সমাজসেবক মো. মতিয়ার রহমান,ইউপি সদ্য মো. মাজু মিয়া,সামাজিক উন্নয়ন পদক্ষেপ এস,ইউ,পি’র নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন,কামারজানী সপ্রাবি সভাপতি মো. আবদুল লতিফ,

কামারজানী ইউডিসি উদ্যোক্তা মাহাবুবুর রহমান, যুবদের সংগঠন ব্রাদারহুড অব কামারজানীর সহ-সভাপতি মো. মমিন মিয়া,সাধারন সম্পাদক মো. রায়হান সরকার,গোঘাট সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. সাইদুর রহমান,সাধারন সম্পাদক মো. রহমত আলী,মো. আওলাদ হোমেন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com