বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
পটুয়াখালী যাত্রীবাহী স্পিডবোটে হঠাৎ বিস্ফোরণ, আহত-৪

পটুয়াখালী যাত্রীবাহী স্পিডবোটে হঠাৎ বিস্ফোরণ, আহত-৪

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় যাত্রাবাহী স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যাওয়ায় অগ্নিদগ্ধ হয়ে চার যাত্রী আহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার চরমোন্তাজ-রাঙ্গাবালী নৌরুটের বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা হলেন, রফিকুল ইসলাম (৫০), খোকন প্যাদা (৪০), আব্দুলা আল মহিদ (৯) ও মিতিন (২৫)। তাদের মধ্যে গুরুত্বর আহত রফিকুলের বাড়ি গলাচিপা আর বাকিদের বাড়ি চরমোন্তাজ।

জানা গেছে, বেলা ১১ টা ২০ মিনিটে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমণ্ডল থেকে ১৪ জন যাত্রী নিয়ে গহিনখালী ঘাটের উদ্দ্যেশ্যে একটি স্পিডবোট ছেড়ে আসে। বুড়াগৌরাঙ্গ নদীর মাঝমাঝি আসলে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে চার যাত্রী আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহতাবস্থায় রফিকুল ইসলামকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই স্পিডবোটের যাত্রী চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া বলেন, মাঝ নদীতে হঠাৎ স্পিডবোটের ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় চারজন যাত্রী আহত হয়। বেশি আহত রফিকুলকে আমি গলাচিপা নিয়ে এসেছি।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি। বিস্তারিত জানার জন্য খোঁজখবর নিচ্ছি৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com