বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই করেন তারা

বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই করেন তারা

গাজীপুর মহানগরীর টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্ল্যাকমেইল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকার আলী হায়দারের বাসা থেকে এ চক্রের ৫ সদস্যকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

আটকরা হলেন- জসিম উদ্দীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটকরা বেশ কিছুদিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্বন করে ছিনতাইয়ের কাজ চালিয়ে আসছিল। মঙ্গলবার ভোরে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান চালিয়ে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুই ভিক্টিমকে উদ্ধার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, এ চক্রের সব সদস্যদের নামে গাজীপুরের বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারণার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com