বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক নির্মূলে পুলিশ-জনতা মিলে কাজ করতে হবে

মাদক নির্মূলে পুলিশ-জনতা মিলে কাজ করতে হবে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বলেছেন, কিছু মাদক কারবারির কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। গাজীপুর থেকে মাদক নির্মূল করার জন্য পুলিশ-জনতা মিলে মিশে কাজ করতে হবে। সাধারণ মানুষকে কাছ থেকে সেবা দেয়ার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হচ্ছে।

সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারীদের তালিকা গোপনে পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান। সম্মিলিতভাবে অপরাধীদের নির্মূল করতে সকলকে এগিয়ে আসতে হবে।

সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের চান্দনা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং এর কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসন থানা পুলিশের ওসি মো. রফিকুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক আব্দুল বারী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াজ উদ্দিন, সংরক্ষিত নারী কাউন্সিলর রোকশানা আক্তার, শ্রমিকলীগ নেতা মো. ইব্রাহিম খলিল, জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আজাদ মিয়া, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ শরিফুর রহমান, এডিসি আবু লাইচ মো. ইলিয়াস জিকু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com