বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগর-আলমনগর’ সড়কে একটি সরকারি খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগর-আলমনগর’ সড়কে একটি সরকারি খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ‘নবীনগর-আলমনগর’ সড়কে অবস্থিত একটি সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, আলমনগরের বাসিন্দা আবদুল মতিন নামের জাপান প্রবাসী জনৈক ব্যক্তি ওই সরকারি খাল লিজ এনে সেখানে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাট করছেন। এদিকে খালটিতে ময়লা আবর্জনা ফেলায় পাশের জলাশয়ে চাষ করা ৬ লাখ টাকার মাছ নিধন হওয়ার অভিযোগ এনে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বিষয়টির প্রতিকার চেয়ে আবদুল মতিনের বিরুদ্ধে সম্প্রতি আদালতে একটি মামলা দায়ের করেছেন।

এ অবস্থায় গতকাল বিকেলে বিক্ষুব্ধ এলাকাবাসী লিজ বাতিলসহ সরকারি খালটি উদ্ধারের দাবিতে নবীনগর আলমনগর সড়কে ওই মানববন্ধন করে। মানববন্ধনে বেশ কয়েকজন নারীকেও অংশ নিতে দেখা গেছে। মানববন্ধনে অংশ নেয়া মো. আসলাম মিয়া, কাউছার আলম শিবু ও বিলকিছ বেগম বলেন, প্রাচীন এই খালটিতে বর্তমানে পৌরসভা থেকে ময়লা আবর্জনা ফেলে খালটি ভরাটের পাঁয়তারা চলছে। ফলে এলাকার পরিবেশ মারাত্মক দূর্গন্ধময় হয়ে উঠছে। তাই খালটির লিজ বাতিলসহ খালটি উদ্ধারের দাবিতে আমরা মানববন্ধন করেছি।

এদিকে, এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, খালের পাশে থাকা জলাশয়ে আমরা লাখ লাখ টাকার মাছ চাষ করেছি। কিন্তু খালটিতে স্তুপীকৃত ময়লা আবর্জনা ফেলার কারণে জলাশয়ে থাকা ৬ লাখ টাকার মাছ মরে গেছে। তাই এর প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছি। এ বিষয়ে জাপান প্রবাসী (বর্তমানে বাড়িতে অবস্থান করছেন) আবদুল মতিনের সাথে একাধিকবার যোগাযোগ করেও তার সাথে কথা বলা যায়নি। তবে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ও আশ পাশের পরিবেশের কথা চিন্তা করে ওই খালে ময়লা আবর্জনা ফেলা এক সপ্তাহ আগেই বন্ধ করে দেয়া হয়েছে।

তবে তিনি জানান, আমার জানা মতে, শ্রেণি পরিবর্তনের পর খালের ১২ শতক জায়গা জাপান প্রবাসী আবদুল মতিন জনৈক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন। ফলে লিজ আনার অভিযোগ বোধহয় সত্য নয়। এদিকে নবীনগরের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান ঘটনাটি জানতে পেরে রাতে এ প্রতিবেদককে জানান, খাল ভরাটের পুরো বিষয়টি খতিয়ে দেখতে তিনি মঙ্গলবার সকালে সরজমিনে ঘটনাস্থলে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com