বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহে যুবলীগ নেতার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, যুবলীগ নেতৃবৃন্দের নিন্দা

ঝিনাইদহে যুবলীগ নেতার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা, যুবলীগ নেতৃবৃন্দের নিন্দা


ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে মাহাদি হাসান নাজমুল নামের এক যুবলীগ নেতার উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে।

ওই সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক যখম করে তারা। রোববার সন্ধায় সুরাট বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সে পূর্ব কৃষ্ণপুর গ্রামের মুক্তিযোদ্ধা সামছুল আলম এর ছেলে ও সদর থানা যুবলীগের সদস্য এবং সুরাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক।
আহত মাহাদি হাসান নাজমুল অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার উপরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। সুরাট ইউনিয়নে রাজনৈতিক প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। এ ঘটনার প্রতিবাদ করার কারণেই আমার উপর এমন কর্মকান্ড চালায়।


এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহীম খলিল রাজা, যুগ্ম-আহবায়ক হারুনর রশিদসহ যুবলীগ নেতৃবৃন্দ।


এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com