বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বঙ্গবন্ধু আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন ….. মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী

বঙ্গবন্ধু আমাদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন ….. মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী


মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা করাই ছিল বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন । আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। তাঁর স্বপ্ন সুখী, সম্মৃদ্ধ আধুনিক ও অসম্প্রায়িক বাংলাদেশ বির্নিমানে বর্তমান সরকার বদ্ধপরিকর।


বিকেলে স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন।

নির্যাতিত মানুষের অধিকার প্রাতষ্ঠায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। তিনি বেঁচে থাকলে অনেক আগেই সুখী সম্মৃদ্ধ সোনার বাংলার কাংখিত গন্তব্যে পৌছে যেত দেশ। সোনার বাংলা প্রতিষ্ঠাকে প্রতিহত এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে ষড়যন্ত্রকারিরা ১৯৭৫ সনের ১৫ আগস্ট স্ব-পরিবারে তাঁকে হত্যা করেছে। এমনকি তার হত্যার বিচার বাধাগ্রস্ত করতে জিয়াউর রহমান ১৯৭৯ সালে ৯ এপ্রিল ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিলেন।


কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যার বিচার করেছেন। তারা বাংলাদেশ থেকে জাতির পিতার নাম মুছে ফেলতে চেয়েছিলো।কিন্তু বিশ্বে বাংলাদেশের নাম যতদিন থাকবে বঙ্গবন্ধুর নামও ততদিন থাকবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ,মানচিত্র,লাল- সবুজ পতাকা ও বঙ্গবন্ধুর নাম অবিচ্ছেদ্য। মন্ত্রী আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে তাঁর রক্তের ও আদর্শের যোগ্য উত্তরসুরি শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান,উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হামিদ,পৌর মেয়র মো. গোলাম কবির,আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. এস এম ফুয়াদ,সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম,কেন্দ্রিয় যুবলীগ সদস্য মো. কামরুজ্জামান শামীম,

ভাইস চেয়ারম্যান রনি দত্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন,আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান মো. আল আমিন প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com