বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বোয়ালমারীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

‘মাতৃদুগ্ধদানে সহায়তা করুন, স্বাস্থ্যকর পৃথিবী গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (৯-১৬ আগস্ট) । এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রেখা পারভীন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মোরশেদ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, কাউন্সিলর মো. মিনহাজুল আবেদিন লিপন প্রমুখ।


প্রধান অতিথি এম এম মোশাররফ হোসেন বলেন, মানুষ আগে টিকা নিত না। এখন মানুষ খুঁজে টিকা নেয়। মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা আমাদের শক্তি। তারাই পারে প্রত্যেক শিশুর মাতৃদুগ্ধ প্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সচেতনতা সৃষ্টি করতে।
বিশেষ অতিথি ঝোটন চন্দ বলেন, মায়ের দুধের বিকল্প নাই। মায়ের দুধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।


সভাপতি ডা. খালেদুর রহমান তার সমাপনী বক্তৃতায় বলেন, করোনায় আক্রান্ত মা তার সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। কারণ বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ায় না। তবে সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com