বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হতে নগদ টাকা সহ দুই পরিবহন চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হতে নগদ টাকা সহ দুই পরিবহন চাঁদাবাজ আটক


নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে (১৬ আগস্ট) দুপুরে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে ০২ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাবের একটি আভিযানিক দল । গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সাজ্জাদ হোসেন (২২) এবং ২। মোঃ আনোয়ার হোসেন(৩০) ।

এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৪,৫০০/- টাকা ও সিএনজিতে লাগানো স্টিকার উদ্ধার করা হয়।
একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি স্ট্যান্ডে চলাচলরত সিএনজি চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক সিএনজি প্রতি দৈনিক ৫০/- থেকে ৬০/- টাকা এবং মাসিক সিএনজি প্রতি ৪০০/- টাকা করে অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছে সাজ্জাদ হোসেন ও আনোয়ার হোসেন। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৪,৫০০/- টাকা জব্দ করা হয়।

আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ ভাবে সাইনবোর্ড এলাকায় চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে সিএনজি চালকদের কে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে সিএনজি চালকরা অতিষ্ঠ।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com