বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চৌগাছায় বিশ্বাস ডায়াগনস্টিক, আধুনিক ও মা ডেন্টাল সিলগালা

চৌগাছায় বিশ্বাস ডায়াগনস্টিক, আধুনিক ও মা ডেন্টাল সিলগালা

যশোরের চৌগাছা উপজেলার বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক ডেন্টাল অ্যান্ড মেডিকেল সার্ভিস ও মা ডেন্টাল কেয়ার অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদের নেতুত্বে রোববার এই অভিযান পরিচালনা করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকা ও নানা অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি তিনটি সিলগালা করা হয় বলে জানান ডা. মীর আবু মাউদ।

অভিযানে টিমে ছিলেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রহিম মোড়ল, চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি, যশোর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পার্থ প্রতিম লাহিড়ী, চৌগাছা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নিয়ামত আলী।

অভিযানে চৌগাছা থানা পুলিশ সহযোগিতা করেন। ডা. মীর আবু মাউদ জানান, অভিযানের দেখা যায় বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা পরিবেশ নেই বললে চলে।

সেখানে রোগীর শরীরে ব্যবহৃত ইনজেকশন যত্রতত্র ফেলে রাখা হয়েছে। পরীক্ষায় নিরীক্ষায় রয়েছে অনিয়ম। তিনি জানান,বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার,

আধুনিক ডেন্টাল অ্যান্ড মেডিকেল সার্ভিস ও মা ডেন্টাল কেয়ারে চিকিৎসাসেবার নামে রোগীদের সাথে প্রতারণা করা হচ্ছিলো। অবৈধ এই প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com