বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাধারণ জনগণের গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি

সাধারণ জনগণের গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার দাবি


ঝালকাঠি – বরিশাল রুটে চলাচল করে আল-মদিনা গাড়ি নাম্বার বরিশাল মেট্রো ব ১১- ০০ ১৬ সেই পুরনো কায়দায় গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে।আবার এই করোনাকালে ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য সরকারের বর্ধিত ৬০ শতাংশ ভাড়ার চেয়েও অধিকাংশ রুটে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

আজ (১৬ আগষ্ট) রবিবার ঝালকাঠি – বরিশাল রুটে চলাচল করে আল-মদিনা গাড়ি নাম্বার বরিশাল মেট্রো ব ১১- ০০ ১৬ বরিশাল থেকে ঝালকাঠি রুটে চলা আল-মদিনা বাসে ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। মোঃঈমন,রহিম,হাসিব,কাদের,করিম,আরাফাত,কাসেম,সহ বাসে ওঠা যাত্রী, তারা বলেন দুই সিটের ভাড়া একজনের কাছ থেকে আদায় করা ও দুই সিটে একজনকে বসানোর কথা থাকলেও এখানে ভিন্নরকম প্রতি সিটে একজন করে বসানো হচ্ছে আর দ্বিগুণ ভাড়া আদায় করা হয়।

এতে করোনা সংকটে কর্মহীন ও আয় কমে যাওয়া দেশের সাধারণ মানুষের যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। করোনা সংকটের কারণে গণপরিবহনে ৬০ শতাংশ বর্ধিত বাসভাড়া প্রত্যাহার করে আগের ভাড়া বহাল রাখার দাবি জানিয়েছে ঝালকাঠির সাধারণ জনগণ। মোঃ মোস্তোফা হাওলাদার বলেন করোনা সংকট রয়ে গেলেও ঝালকাঠিতে এখন কোনো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।

যেসব শর্ত অনুসরণ করে বর্ধিত ভাড়া আদায়ের কথা বলা হয়েছিল, তার কোনোটাই মানা হচ্ছে না বাসগুলোতে। সরকার যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে মালিকদের নিয়ে বৈঠক করে এই সংকটে জনগণের ওপর একচেটিয়াভাবে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে দেয়। এ ঘোষণার পর পরই দেশব্যাপী চলাচলরত বাস-মিনিবাসের সঙ্গে লেগুনা, হিউম্যান হলার, টেম্পো, অটোরিকশা, প্যাডেলচালিত রিকশা, ইজিবাইক, নসিমন-করিমন, টেক্সিক্যাবসহ সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যায়।

এতে যাত্রী স্বার্থ চরমভাবে উপেক্ষিত হয়। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার ক্ষতি পুষিয়ে নেওয়ার অজুহাতে বাসের ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে ঝালকাঠি বাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com