বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে শোক দিবসে ২ হাজার দুস্থকে খাবার দিলো জেলা ছাত্রলীগ

শ্রীপুরে শোক দিবসে ২ হাজার দুস্থকে খাবার দিলো জেলা ছাত্রলীগ

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ২ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।

শনিবার দিনব্যাপী শ্রীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়।

জাহিদুল আলম রবিন জানান, স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ শুধু দেশে নয় সারাবিশ্বেই পালন করা হচ্ছে। দিনটিতে সমাজের কোনো অসহায় ও দুস্থ মানুষ না খেয়ে থাকে তাই দুই হাজার খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল আকন্দ, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম সরকার, শ্রীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার, সহ-সভাপতি সারোয়ার জাহান সোহেল, পৌর যুবলীগের সভাপতি শাওন আকন্দ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল,

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জুনায়েত সিদ্দিকী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com