বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নবীনগরে জাতীয় শোক দিবস পালিত

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নবীনগরে জাতীয় শোক দিবস পালিত



ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহ্ফিল,
পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫/০৮) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম- এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মুকবুল হোসেন,সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হাসান,

অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,অফিসার ইনর্চাজ প্রভাষ চন্দ্রধর, মুক্তিযোদ্ধা সামছুল আলম,প্রেসক্লাব
সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমূখ।

অপরদিকে স্থানীয় মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সংসদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এতে সভাপতিত্ব করেন।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম। উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির
উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দলীয় উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান,

পৌরসভার মেয়র- কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায় থেকে আগত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com