বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পীরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

পীরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

ঠাকুরগাঁওজেলার পীরগঞ্জ উপজেলায় যথা যোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে । উপজেলা প্রশাসন, পীরগঞ্জ সরকারি কলেজ ও পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক এ কর্মসূচির মাধ্যম দিবস টি পালন করেন।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত উপজেলা প্রশাসনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আকতারুল ইসলাম, কৃষি অফিসার গোলাম সারোয়ার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌরকমান্ডার নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী,ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুননবী চঞ্চল।

পীরগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, শিক্ষক পরিষদ সম্পাদক একরামুল হক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল কিবরিয়া আবেদীন, কলেজ শাখা ছাত্রলীগ সম্পাদক নবাব আলী প্রমুখ ।

আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ইকরামুল হক, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।

আলোচনা সভা শেষে তিনটি অনুষ্ঠানেই ৭৫ এর ১৫ আগষ্ট সাহাদাৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com