বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন

ডিমলা অনলাইন প্রেসক্লাব কমিটি গঠন

ডিমলায়  বিভিন্ন অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে ডিমলা অনলাইন প্রেস ক্লাব। দুই বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিকে রংপুর বিভাগীয়  ও নীলফামারী জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে দায়িত্ব প্রদান করা হয়। মোঃ সরোয়ার জাহান সোহাগ, সভাপতি ও মোঃ ফরিদুল ইসলাম, সাধারন সম্পাদক এবং মোঃ মাসুদ পারভেজ রুবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।  রংপুর বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সভাপতি, জসিম উদ্দিন বলেন, অনলাইন প্রেস ক্লাব এখন হয়ে উঠেছে দ্রুততম সংবাদ প্রকাশ মাধ্যম। এটি কেবল অনলাইন সাংবাদিকদের ঠিকানাই নয়, বরং একতা, সহযোগিতা, ঐক্য, প্রশিক্ষণ, শিক্ষা এবং অনলাইন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও মান উন্নয়ন অনলাইন প্রেসক্লাবকে কেন্দ্র করে আবর্তিত হয়ে আসছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ সরোয়ার জাহান সোহাগ বলেন, অতি দ্রুততম সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তথ্য দ্রততম পৌঁছে দেবার ক্ষেত্রে অনলাইন পত্রিকার জুড়ি নেই। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে, এই ব্যবস্থা যেন কখনও অসুস্থ প্রতিযোগিতার মুখে না পড়ে।   একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করে সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করার পর খবর প্রচারে ডিমলা অনলাইন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com