বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন

ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন

সামাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় জাতীয় শোক দিবস পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১ টার দিকে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসবকলীগের আয়োজনে শহীদ মিনার চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়। এরপর র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে গিয়ে শেষ হয়।

জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঠাকুরগাঁও জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক ও শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও তার আত্মার মগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ্ এ্যাপোলোর সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম , সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফেরদৌস, দপ্তর সম্পাদক আফরোজ মাহামুদ বিপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন কুমাত ঘোষ, উপজেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক আবু সাবা, দপ্তর সম্পাদক হাসনাত রুম্মন, পৌপৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি পান্না, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম তালাশ, সদর উপজেলা কমিটির সাবেক সহ সভাপতি সোয়াদ কুরাইশী, স্বেচ্ছাসেবক নেত্রী শিউলী আক্তার প্রমুখ।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু স্মরণে দিবসটি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com