বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অপেশাদার আচরণে কোনো ছাড় নেই: এসপি বিপ্লব

অপেশাদার আচরণে কোনো ছাড় নেই: এসপি বিপ্লব

দায়িত্ব পালনে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেছেন, ‘জনগণের পুলিশ হয়েই কাজ করতে হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে বিট পুলিশিং কার্যক্রমের বিকল্প নেই। এজন্য দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে আরো বেশি দায়িত্ববান হতে হবে। প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করতে মনিটরিং বাড়ানো হবে। কোনো অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না।’

দুপুরে রংপুর জেলা পুলিশের বিভিন্ন থানার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় এসপি বিপ্লব এসব কথা বলেন।

মতবিনিময় সভায় থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় এবং ১৫ আগস্ট উপলক্ষে কোথাও কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড না ঘটে সেদিকে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বিপ্লব কুমার বলেন, ‘বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে। যতদিন এ দেশ থাকবে, এ জাতি থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে। বর্তমান পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর আদর্শের পুলিশ।’

তিনি আরও বলেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবাহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। কিন্তু ঘাতকরা তা চাইনি বলেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট মহান নেতাকে হত্যা করে। বাঙালির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, বর্বোরোচিত হত্যাকান্ড ঘটেছিল সেই দিনে।’

সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ আহমেদ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, (সি-সার্কেল) আরমান হোসেন প্রমুখ।

এরআগে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের মাসিক অপরাধ সভায় অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com