বুধবার, ১৭ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শিবচরে পাটক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত এক যুবক উদ্বার

শিবচরে পাটক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত এক যুবক উদ্বার


আজ সকালে শিবচর উপজেলার ডিক্রিরচর গ্রামের পাটক্ষেত থেকে  অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্বার করে এলাকাবাসী। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪৫/৪৫ বছর।


এছাড়া যুবকের মাথা,  পা সহ  বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ রয়েছে। তার পরনে সাদা চেক ফুল সার্ট ও লুঙ্গী পড়া রয়েছে।
এলাকাবাসী  জানায় সকালে ডিক্রিচর এলাকার মতলেব হাজীর বাড়ি সংলগ্ন একটি পাটক্ষেত ক্ষেতে সকালে এলাকাবাসী এক যুবককে অজ্ঞান অবস্থায় দেখতে পায়  এবং  ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ ও এলাকাবাসী যুবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশ্বাঙ্ক চন্দ্র ঘোষ জানান,সকালে এক যুবকে হাসপাতালে অজ্ঞান অবস্থা ভর্তি করানো হয়।তার বয়স আনুমানিক ৪০/৪৫ হবে।তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। রোগী শংকামুক্ত।
ভদ্রাসন তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মোক্তার হোসেন জানান,সকালে খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি।তারা এলাকাবাসীর সহায়তায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com