বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদক মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ থেকে বহিস্কার হামজা খান

মাদক মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ থেকে বহিস্কার হামজা খান

মাদক মামলায় দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে জেলে অন্তরীণ থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে। বুধবার ১২আগষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্তে সংগঠনের নীতি আদর্শ লঙ্ঘনের কাজে জড়িত থাকা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামজা খানকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।

কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখন ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল। তিনি জানান, হামজা খাকে এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে শোকজ করা হয়েছিল। যা কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছিল।

সর্বশেষ গত ৯ আগষ্ট রাতে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের কাছে হাতেনাতে মাদকসহ আটক হওয়ার পর মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটার্স দেওয়ায় অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় হামজা খান জেল হাজতে যান।

ওই মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। এসব অভিযোগের কারনে তাকে দল থেকে সাময়িক বহিস্কার হরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com