বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নারায়ণগেঞ্জর সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজে পুলিশের হানা : নারীসহ আটক-৮

নারায়ণগেঞ্জর সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজে পুলিশের হানা : নারীসহ আটক-৮



সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শাপলা গেস্ট হাউজ নামক মিনি পতিতালয়ে পুলিশ অভিযান চালিয়ে ১ নারী ও ৭ জন খদ্দেরকে আটক করে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকাস্থ সামাদ বানু শপিং কমপ্লেক্সে ৫ তলায় পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলো, আতিকুর রহমান (৪৬), মাসুদ রানা (৪০), নাজমুল হোসেন (২৬), ফুকা মিয়া (২৫), শাহ আলম (৩৯), হুমায়ূন কবির (৪৩), মামুন খান (৩৩) ও শিরিনা আক্তার রিয়া (৪০)।


স্থানীয়রা জানায়, সাইনবোর্ড এলাকাটি জনবহুল আবাসিক স্থান হলেও সঙ্গবদ্ধ একটি দেহব্যবসায়ী চক্র সামাদ বানু শপিং কমপ্লেক্সে একটি ফ্লোর ভাড়া নিয়ে শাপলা গেস্ট হাউজ নাম করণ করে মার্কেট মালিকের সহায়তায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চালিয়ে আসছে। ইতিপূর্বে র‌্যাব ও পুলিশ একাধিকবার এ গেস্ট হাউজে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সী নারী ও খদ্দেরকে আটক করে। তার পরও চক্রটি তাদের কাজ বন্ধ করেনি।


অভিযানের নেতৃত্বদানকারি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, সাইনবোর্ড এলাকায় শাপলা গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এক নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com