বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় জেলা শহরের যানজট নিরসনে বাস্তবায়িত হচ্ছে ফোর লেন প্রকল্প

গাইবান্ধায় জেলা শহরের যানজট নিরসনে বাস্তবায়িত হচ্ছে ফোর লেন প্রকল্প


গাইবান্ধা জেলাবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে জেলা শহরের সীমাহীন যানজট নিরসন কল্পে ফোরলেন প্রকল্পের বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য যে, প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সড়ক থেকে ডিবি রোড, পুরাতন জেলখানার মোড় হয়ে পুরাতন বাজারের পূর্বদিকের গেট পর্যন্ত ফোর লেন প্রকল্পটির বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে।

এছাড়া এ প্রকল্পের আওতায় পূর্বদিকে বালাসীঘাট এবং পশ্চিমদিকে পলাশবাড়ি উপজেলা মোড় পর্যন্ত পুরাতন সড়কটি আরও সম্প্রসারিত হবে। এদিকে বাসটার্মিনালের পশ্চিম পাশ থেকে ডিভাইডারসহ ডিসি অফিস হয়ে পুলিশ সুপারের অফিস পর্যন্ত ফোরলেন প্রকল্পের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পলাশবাড়ি উপজেলা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ করা হয়েছে। জেলা সড়ক জনপদ বিভাগ সুত্রে জানা গেছে, গাইবান্ধা শহরের যানজট নিরসনে ১৫৭ কোটি টাকা ব্যয়ে এই ফোরলেন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে শুধু নির্দিষ্ট এলাকার সড়ক ৬৬ ফুট প্রশস্থ করে ফোরলেন করা হবে।

এছাড়া সড়কের উভয় পাশে পথচারী চলাচলের জন্য ফুটপাত, সড়কের মাঝে ডিভাইডার ও তাতে সুন্দর নান্দনিক ফুলের বাগান এবং কাচারী বাজার মসজিদ সংলগ্ন মোড়ে একটি গোল চত্বর ও দৃষ্টিনন্দন ফোয়ারাও গড়ে তোলা হবে। এই প্রকল্পের আওতায় জমি অধিগ্রহন এবং জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ বাবদ ব্যয় হবে মোট ১১০ কোটি টাকা।

ফলে জমি অধিগ্রহণ স¤পন্ন হয়েছে এবং অধিগ্রহণকৃত জমি ও জমি সংলগ্ন অবকাঠামোর মূল্য পরিশোধ করার কাজও অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রকল্পভূক্ত এলাকার ১নং রেলগেট থেকে পূর্বদিকের ডিবি রোড, কাচারী বাজার, পুরাতন জেলখানা ও পুরাতন বাজার এলাকা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কের দু’পাশের দোকানপাটসহ সকল অবকাঠামো অপসারণের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে রাস্তার দু’পাশের পুরাতন বড় বড় গাছপালা কেটে অপসারণ করা হয়েছে। সেইসঙ্গে বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি স্থানান্তরের কাজও পর্যায়ক্রমে অপসারণ করা হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com