বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম সংঘর্ষে আহত দুই

তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম সংঘর্ষে আহত দুই

বরগুনার তালতলীতে মটর সাইকেল ও রড বোঝাই টমটম মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ১৩ অগাস্ট দুপুর ২ টার দিকে আমতলী- তালতলী মাহা সড়কের তালতলী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আমতলী থেকে ছেড়ে আসা রড বোঝাই একটি টমটম তালতলী উপজেলা পরিষদের সামনে মোচড় ঘুরতে একটি মটর সাইকেল টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘট্নাস্থলেই মটর সাইকেলের যাত্রী দুইজন গুরতর আহত হয় । তাদের মুমূর্ষু অবস্থায় তালতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত দুজন হলেন সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামের লাল মিয়ার পুত্র মোঃ সুমন (৩০) এবং শারিক খালি ইউনিয়নের নলবুনিয়া এলাকার মোঃ বিল্লাল মিয়ার স্ত্রী মানসুরা বেগম (৪৫) তালতলী হাসপাতালের চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস জানান, মানসুরা বেগমের ডান হাতের একটি আঙুল পড়ে গেছে। এবং সুমনের মাথায় রডের আঘাত লেগেছে। আহত দুজনের অবস্থায় আশংকা জনক। তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মিয়া বলেন মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই টমটমে গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে আমরা উদ্ধার করে তালতলী হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ গিয়ে, রড বোঝাই টমটম গাড়ি ড্রাইভার সহ থানায় নিয়ে আসাহয়েছে। এবং আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com