বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশালে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ নিয়োগে অনিয়মের অভিযোগ

ত্রিশালে গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষণ নিয়োগে অনিয়মের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নে একটি গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ কাজের জন্য উপজেলা প্রকৌশল অফিস থেকে মহিলা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট ওর্য়াডের ইউপি সদস্য।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে হরিরামপুর ইউনিয়নের মৃর্ধাবাজার পর্যন্ত সড়কটি সাখুয়া ইউনিয়েনর নওপাড়া গ্রামের ভেতর দিয়ে মৃর্ধা বাজার পর্যন্ত শেষ হয়েছে। এই সড়কটির রক্ষনাবেক্ষণের জন্য সাখুয়া ইউনিয়নে ২জনসহ মোট ১০জন মহিলা কর্মী (এলসিএস) ১১মাসের মেয়াদে নিয়োগের জন্য গত ২১ জুলাই উপজেলা প্রকৌশল অফিস বিজ্ঞপ্তি দেয়।

নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সংশ্লিষ্ট ওর্য়াড থেকে কর্মী নিয়োগের কথা থাকলেও নিয়োগের জন্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশল অফিসের অফিস সহকারী ও কমিউনিটি অর্গানাইজার(সিও) হুরমুজ আলী সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের কোন কর্মী নেননি বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ইউপি সদস্য আজিজুল হক রতন। ইউপি সদস্য আজিজুল হক রতন জানান,আমার ৩নং ওয়ার্ডের নওপাড়া গ্রামে যোগ্য মহিলা কর্মী থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী ৭ নং ওর্য়াড থেকে জমিলা খাতুন নামের এক মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি আমি লিখিতভাবে ইউএনও মহোদয়কে জানিয়েছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশল অফিসের অফিস সহকারী ও কমিউনিটি অর্গানাইজার হুরমুজ আলী জানান,আমি কোন অনিয়ম করিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com