মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সিংড়ায় সুদমুক্ত ঋণের নামে এনজিও’র প্রতারনা ! বিপাকে গ্রাহক

সিংড়ায় সুদমুক্ত ঋণের নামে এনজিও’র প্রতারনা ! বিপাকে গ্রাহক



আশ্রয় প্রকল্প(এনজিও) ফুলবাগান নাটোর শাখার উপ-অঞ্চল ব্যবস্থাপক রবিউল ইসলাম ও সিংড়ার ব্যবস্থাপক ভবানী রায়ের রিরুদ্ধে গ্রাহক হয়রানি ও প্রতারনার অভিযোগ পাওয়া গেছে।
এ বিয়ষে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দুই ব্যবস্থাপক এর বিরুদ্ধে বৃহস্পতিবার (১৩/০৮/২০২০ ইং) একটি লিখিত অভিযোগ করেন ঐ এনজিও সদস্য আব্দুর সালাম।

অভিযোগ সূত্রে জানা যায়,আব্দুর সালাম সহ কয়েকজন সদস্যরা আশ্রয় প্রকল্প(এনজিও) হতে ঋণ নিয়া ব্যাবসা শুরু করলে প্রকল্পের নাটোর শাখার উপ-অঞ্চল ব্যবস্থাপক রবিউল ইসলাম ও সিংড়ার ব্যবস্থাপক ভবানী হঠাৎ তাদের পূর্বের ঋণ পরিষোধ করলে সবাইকে সুদমুক্ত ঋণ দেওয়ার আশ্বাস দেয়।

সুদমুক্ত ঋণের আশায় আব্দুর সালাম সহ অন্য সদস্যরা সুদের উপর টাকা নিয়া দ্রুত পূর্বের ঋণ পরিষোধ করে। কিন্তু হঠাৎ তাদের ঋণ প্রদান বন্ধ করে দেয় এনজিও‘র ২ ব্যবস্থাপক। এতে বে-কায়দায় পড়েছে ভুক্তভোগী সদস্যরা।

সদস্য আব্দুর সালাম বলেন,আমি ঐ এনজিও”র নিয়মিত সক্রিয় সদস্য হিসাবে ১ বছর মেয়াদে মাসিক কিস্তিতে ১লক্ষ টাকা ঋণ নিয়া ব্যাবসা করে আসছি। সুদমুক্ত ঋণের আশায় আমি ১সপ্তাহ আগে তাদের সমস্ত ঋণ পরিষোধ করি কিন্তু ঐ দুই ব্যবস্থাপক এখন আর আমাকে ঋণ দিচ্ছে না। এই ঋণ না পেলে আমার পথে বসতে হবে।

প্রকল্পের উপ পরিচালক রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এনজিওর কাজ হচ্ছে ঋণ দেয়া নেয়া । সুদ ছাড়া কোন এনজিও ঋণ দেবেনা।

উপজেলা নির্বাহী অফিসার নাসরীন আক্তার বানু বলেন,লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com