বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সহ তিন জন নিহত

পাবনায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সহ তিন জন নিহত

পাবনা-নগরবাড়ি মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। বুধবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের চিনাখড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের ছেলে চিনাখড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র সোহেল রানা(১৬), সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস (৪৫) ও সুজানগর উপজেলার অন্ধারকোটা গ্রামের মৃত কাশেমের ছেলে হারুন(২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার রাতে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের চিনাখড়া নামক স্থানে ফিডার রাস্তা হতে মহাসড়ক ক্রসিং এর সময় যাত্রী বাহী একটি ভ্যানকে ঢাকাগামী সি-লাইন কোচ(যার নং ঢাকা মেট্রো-ব১৪-৮৬৫০) ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ভ্যান চালক ইলিয়াস (৪৫) মারা যায়।

ভ্যানে থাকা সোহেল রানা ও হারুনকে গুরুতর আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে রাতেই তাদের মৃত্যু হয়।মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

পরে অভিযান চালিয়ে ঘাতক সি-লাইন বাসটি আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com