বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে ঝুকিপূর্ণ অবস্থায় বিলের পানিতে বিদ্যুতের খুঁটি। বড় দুর্ঘটনা হওয়ার আশংকা

নবীনগরে ঝুকিপূর্ণ অবস্থায় বিলের পানিতে বিদ্যুতের খুঁটি। বড় দুর্ঘটনা হওয়ার আশংকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর কনিকার বিলের মাঝখানে পল্লী বিদ্যুতের একটি খুঁটি গত প্রায় একমাস ধরে পানিতে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও এর প্রতিকার হচ্ছে না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানি আশঙ্কা করছে এলাকাবাসী।


তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ওই খুঁটিতে লাইন ‘ডেড’ করে রাখা হয়েছে।
জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে শিবপুর কনিকাড়া নৌপথে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী নৌকা চলাচল করে। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ ওই খুঁটিটির পাশ দিয়েই যাত্রিবাহী ট্রলার ও নৌকা চলাচল করে। অসংখ্য যাত্রী এর মধ্যে বৈদ্যুতিক খুঁটিটির ছবি ফেসবুকে পোস্ট করে সংশ্লিষ্টদের কাছে দ্রুত প্রতিকার চেয়েছেন। কিন্তু গত একমাসেও প্রতিকার হয়নি।

পল্লী বিদ্যুৎ সমিতি নবীনগর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নীল মাধব বণিক বলেন, বৈদ্যুতিক খুঁটির ওই মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ একমাস ধরে ‘ডেড’ করে রাখা হয়েছে।

তবে বিকল্প ব্যবস্থায় আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ দেওয়া আছে। বৈদ্যুতিক খুঁটিটি কি এভাবেই পানিতে পড়ে থাকবে?- এ প্রশ্নের জবাবে ডিজিএম বলেন, পানি না কমা পর্যন্ত এটি সরানো যাবে না। তাই পানি কমলেই আমরা কাজ শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com