বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নবীনগরে নেশাগ্রস্ত ছেলে তার নিজ মাকে ধারলো দা দিয়ে কোপালেন

নবীনগরে নেশাগ্রস্ত ছেলে তার নিজ মাকে ধারলো দা দিয়ে কোপালেন

নবীনগরে নেশাগ্রস্ত ছেলে তার নিজ মাকে ধারলো দা দিয়ে কোপালেন। গুরুত্বর আহত অসহায় মা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন ।
গতকাল বুধবার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানান, উপজেলার ভোলাচং গুণীন পাড়ার বাসিন্দা জাকির হোসেন (৩৫) এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত।
বুধবার সকালে মাদকাসক্ত জাকির তার মা মালেকা বানুর (৬০) কাছে নেশা করার জন্য টাকা চায়। কিন্তু মালেকা বানু তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ছেলে জাকির তাতে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা বটি দা নিয়ে মালেকা বানুর ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি ভাবে কোপাতে থাকে।


এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাদকাসক্ত জাকির পালিয়ে যায়।
পরে গুরুতর আহত মালেকা বানুকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরে সেখানেও অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।


নবীনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নেশাগ্রস্ত ছেলেটি পলাতক রয়েছে। তবে তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com