বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে বন্যা দুর্গতদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

গাজীপুরে বন্যা দুর্গতদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

গাজীপুর মহানগরীর বন্যা কবলিত ১৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল।

তিনি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ওই ওয়ার্ডের লাঠিভাঙ্গা, কালাকুর, ইটাহাটা নামাপাড়া, এলাকায় বন্যায়দুর্গত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি ও শুকনো খাবার।

ত্রাণ বিতরণকালে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

করোনা মহামারি এবং বন্যার পানি থাকা পর্যন্ত এ ত্রাণসহায়তা অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা রাহাত খান, হালিম মন্ডল, আরিফ হোসেন জসিম, মশিউর রহমান মাসুম ও ফরিদ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com