শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মাইবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ফারুখ হোসেনকে আটক করেছেন পাবনা র‍্যাব-১২।

ইয়াবাসহ আটককৃত হলো সাঁথিয়া থানাধীন উত্তর সোলাইবাড়ীয়া গ্রামের মৃত আরশেদ প্রামাণিকের ছেলে ফারুখ হোসেন (৩৮)।

এ বিষয়ে পাবনা র‍্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলার সাঁথিয়া উপজেলার মাইবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে এক হাজার ১৭৫ পিস
অবৈধ নেশাজাতীয় মাদক ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com