বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুড়িগ্রামের ফুলবাড়ী সিমান্তে নিজের গুলিতে আহত এক বিএসএফ সদস্য!

কুড়িগ্রামের ফুলবাড়ী সিমান্তে নিজের গুলিতে আহত এক বিএসএফ সদস্য!

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম অনন্তপুর ভেল্লীরতল সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে আহত হয়েছেন ভারতীয় এক বিএসএফ সদস্য ।

ঘটনাটি সীমান্তের ওপারে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার এক সীমান্ত এলাকায় ঘটেছে ।গুরুতর আহত ওই ভারতীয় বিএসএফ সদস্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়ন ও লালমনিরহাট এর কমান্ডিং অফিসার ।
এখন পর্যন্ত সেই আহত ভারতীয় বিএসএফ সদস্যের নাম জানা যায়নি।

খোঁজ করার পর জানা যায় ভারতীয় ১৯২ ব্যাটালিয়নের বিএসএফের অধীনে ঝিকরী ক্যাম্পের টহলরত অবস্থায় এক ভারতীয় বিএসএফ সদস্য নিজ রাইফেল ব্যবহারে অসাবধানতার জন্য গুলিবিদ্ধ হন। সাথে সাথে জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়ে ওই সদস্য। পরে অন্যান্য বিএসএফ সদস্যরা এসে আহত ঐ বিএসএফকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন ।

অনন্তপুর সীমান্ত এলাকার কয়েকজন জানান, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে আন্তর্জাতিক ৯৪৬ মেইন পিলারের সাব পিলার ৪ এস এর পাশে ভারতের সাদেনেরকুটি সীমান্তে হঠাৎ করে গুলির শব্দ পাওয়া যায়।

ভারতীয় বিএসএফ পতাকা বৈঠকে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com