বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝিনাইদহ সদর হাসপাতালে জাহেদী ফাউন্ডেশনে উপহার

ঝিনাইদহ সদর হাসপাতালে জাহেদী ফাউন্ডেশনে উপহার


ঝিনাইদহে করোনা মোকাবেলায় শ্বাস-কষ্ট ও হার্টের রোগিদের জন্য একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্কসপ অনুষ্ঠিত ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেসিন প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও মেসিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ,

পৌর আওয়ামীলীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, করোনা যোদ্ধা ডা. জাকির হোসেন ও জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা।

পরে সদর হাসপাতালে কোভিড-১৯ মোকাবেলা ও হার্টের রোগিদের সুরক্ষার জন্য একটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেসিন স্থাপন করা হয়। শেষে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com