শনিবার, ২০ Jun ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে খেয়াঘাটের নৌকা থেকে পড়ে যাত্রী নিখোঁজ: উদ্ধার কাজ চলছেঃ

বরিশালে খেয়াঘাটের নৌকা থেকে পড়ে যাত্রী নিখোঁজ: উদ্ধার কাজ চলছেঃ

বরিশালের কীর্তনখোলা নদী পারাপারের সময় ট্রলার থেকে পড়ে ফয়েজ আহমেদ নামের এক যাত্রী নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। এর আগে আজ বুধবার (১২ আগষ্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর চর কাউয়া খেয়াঘাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিখোঁজ ব্যক্তি ভোলার চরফ্যাশন উপজেলাধীন ফ্যাশন গ্রামের বাসিন্দা মৃত সুলতান আহমেদ এর ছেলে।

বরিশাল নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফত আলী তুহিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চরকাউয়া ঘেয়াঘাট থেকে একটি ট্রলার (ইঞ্জিন চালিত নৌকা) কীর্তনখোলা নদী পর হচ্ছিল। এসময় ট্রলারটির পাশে বসা যাত্রী ফয়েজ আহমেদ দুর্ঘটনাবসত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের স্টেশন অফিসার শরাফত আলী তুহিন এর নেতৃত্বে রেসকিউ স্পীড বোর্টের একটি ডুবুরী ইউনিট নদীতে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্টেশন অফিসার শরাফত আলী তুহিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com