মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঝিনাইদহে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ শহরের আরাপপুরের একটি বাসা থেকে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব। মঙ্গলবার রাতে যৌথ এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের এএসপি শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আরাপপুর এলাকার একটি বাসায় বিক্রয় নিষিদ্ধ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে যৌথ অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে নিষিদ্ধ সীমা ফার্মাসিউটিক্যালস এর বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়।

আটক করা হয় ঔষধ ব্যবসায়ী বকতিয়ার রহমানকে। আটককৃত বকতিয়ার রহমান শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর গ্রামের আনছার আলীর ছেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুসারে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, আটককৃত ঔষধ অনেক আগেই বিক্রয় নিষিদ্ধ করা হয়।

এছাড়া নিম্নমানের কিছু ঔষধ সেখানে সিলগালা করা হয়েছে। নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে নকল প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com