বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানার খাবার খেয়ে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক বিউটি আক্তার জানান, ইনক্রেডিবল ফ্যাশনস লিমিটেড কারখানার সুইং সেকশনের শ্রমিকদের সোমবার (১০ আগস্ট) রাতে ডিউটি করার সময় রাতের নাস্তা হিসেবে ডিম, কলা ও কেক দেয়া হয়। ওই খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে উপজেলার তানহা হেলথ কেয়ার হাসপাতালে ও স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি করা হয়।

তানহা হেলথ কেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল আহমেদ জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার কারণে তারা অসুস্থ হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

গাজীপুর-১ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, ওই কারখানার শ্রমিকরা রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছেন বলে শুনেছি। শ্রমিকরা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন সে জন্য কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com