বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর মহানগরের সাইনবোর্ড এলাকায় স্থানীয় ব্যান্ডো ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা বকেয়া পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন।

শ্রমিকরা তাদের বকেয়ার পাশাপাশি কারখানা স্থানান্তরের প্রতিবাদে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় এক ঘণ্টা পর ১০টার দিকে যান চলাচল শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার কারণে কাজ না থাকায় কর্তৃপক্ষ কারখানাটি শ্রীপুরের এমসি বাজারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। যে সকল শ্রমিক সেখানে কাজ করতে যেতে ইচ্ছুক নয়, তাদের ১১ এবং ১২ আগস্ট কারখানার গেটে নাম লেখাতে বলা হয়।

এ সংক্রান্ত কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, শ্রমিকদের জুলাই মাসের বেতন দেওয়া হয়েছে। শুধু কর্মচারী ও কর্মকর্তাদের জুলাই মাসের বাকি ১০ দিনের বেতন এবং শ্রমিকদের জুলাই মাসের ওভার টাইম ও পাওনাদি পরে দেওয়া হবে।

এ খবর জানতে পেরে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তখন মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক হারুনুর রশিদ জানান, কারখানা স্থানান্তরের প্রতিবাদে ও পাওনার দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।

মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com